গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন রবিউল কবির সভাপতি-আবু জাফর সম্পাদক নির্বাচিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি রবিউল কবির মনু ও সাধারণ সম্পাদক পদে আবু জাফর লেলিন নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৫) দুপুরে উপজেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সহ-সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খলেক এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক।
পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আবু জাফর লেলিনের সঞ্চালনায় প্রথম পর্যায়ে সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপি’র সহ সভাপতি রেজানুল হাবিব রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক কবির আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক সহ জেলা উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে দ্বিতীয় সেসনে বিকেল ৬ টা থেকে রাত ৮ পর্যন্ত পৌর বিএনপি’র কাউন্সিলরা ভোট প্রদান করেন। পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি ৩ প্রার্থীর প্রাপ্ত ভোট- রবিউল কবির মনু মন্ডল (চেয়ার-৩৭৪), মোনোয়ার হোসেন রাজু (মোটর সাইকেল-১০) ও জাহাঙ্গীর আলম ডাবলু (আনারস-৩২)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি ২ প্রার্থীর প্রাপ্ত ভোট আবু জাফর লেলিন (ঘাড়া-২৩৭) ও মোসাদ্দেক হোসেন সজল (খেঁজুর গাছ-১৮২)।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি ৬ প্রার্থীদের প্রাপ্ত ভোট আমিরুল ইসলাম সরকার (আম-৩৮), মমিন শেখ (মোমবাতি-৮২), মাহিদুর রহমান রানক (মাছ-২৭৪), আব্দুল মান্নান সিন্টু (মোরগ-১৫০), আনিছুর রহমান নাদিম (দেয়াল ঘড়-৭২) ও তারিকুল ইসলাম চঞ্চল (বাই সাইকেল-১৩০)।
উল্লেখ্য, কাউন্সিলে পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলর তাদের ভোটািিকার প্রয়োগ করে।
Rp / Rp
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
Link Copied