ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

রাজশাহী আরডিএ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১-২০২৪ বিকাল ৬:২৮
রাজশাহীর আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। সোমবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে আরডিএ মার্কেটের প্রথম দোকানটির দ্বিতীয় তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
 
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস রাজশাহী সদর দপ্তরের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ হয়।
 
তবে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাই অল্পের জন্য বড় ধরনের অগ্নিদুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির হাত থেকে পুরো আরডিএ মার্কেট কোনোভাবে রক্ষা পায় আজ।
এ মার্কেটটি প্রায় তিন বছর আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে রাজশাহী ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, আরডিএ  মার্কেটের এক নম্বর গদির ভবন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। তবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে না অন্য কোনোভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে তারা দ্রুতই ঘটনাস্থলে আসেন এবং আগুন নেভাতে সক্ষম হন। তবে আগুন নিভে গেলেও এখনও ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তাই ডাম্পিংয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়-ক্ষতি সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
এছাড়া অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান, এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজশাহী সিটি মেয়র এইচএম খারুজ্জামান লিটন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়া অগ্নিকাণ্ডে কেউ ক্ষতিগ্রস্ত হলে সহায়তা করা হবে বলে আশ্বাস দেন মেয়র।

Masum / Masum

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে