বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে হত্যার হুমকী
বাগেরহাট-৪(শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র (হরিণ প্রতিকের) প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে বিদেশী মুঠোফোন নাম্বার থেকে হত্যার হুমকী দেওয়া হয়েছে। এ ঘটনায় রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন।
কাজী খায়রুজ্জামান শিপন বলেন, রবিবার বেলা ১১টা ৫ মিনিটে আমার নিজ মুঠোফোন নাম্বারে +৯১৯৭৪৮৮৯৪৬২২ নাম্বার থেকেকল দিয়ে বড় ক্ষয়ক্ষতি করবে এবং হত্যা করবে বলে হুমকী দেয়। পরবর্তী ওই নাম্বারে কল দিলে গালাগালিসহ জীবন নাশের হুমকী দেয়। এর আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা অপরিচিত নাম্বার থেকে আমাকে কয়েকবার হুমকী-ধামকী দিয়েছে। এর কারণে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। নিরাপত্তার জন্য আমি মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি। জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন এই প্রার্থী।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তাকে হুমকী দেওয়ার অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী তদন্তের অনুমতির জন্য আদালতে প্রেরণ করা হবে। আদালত অনুমতি দিলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ