ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১-২০২৪ বিকাল ৬:৫৯

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। জেলার পুঠিয়া উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী দুজন সম্পর্কে চাচা-ভাতিজা ছিলেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন (২৫) ও তার ভাতিজা সাঈদ সারোয়ার (২২)।নিহত সাঈদের বাবার নাম জেকের আলী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মোটরসাইকেলে করে সাঈদ ও হোসেন পুঠিয়া থেকে বাগমারা উপজেলার তাহেরপুরের দিকে যাচ্ছিলেন।আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল একটি যাত্রীবাহী বাস। আর ওই দুজনের মোটরসাইকেলের গতি বেশি ছিল।তারা কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয় এবং বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুপুর ১২টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই ছিল।

তিনি আরও জানান, নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসেছেন। তারা দুর্ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন। তাদের পরিবার যেভাবে চাইবে সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Masum / Masum

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে