নওগাঁয় জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের আর্থিক সহায়তা প্রদান
অভ্যুত্থানে শহীদদের পরিবারদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১৯-০১-২০২৫) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের আর্থিক এই সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে শহীদ পরিবারদের মধ্যে সহায়তার এই চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জুলাই আগষ্ট ২০২৪ এর গণ অভ্যুত্থানে বিভিন্ন ঘটনা, শহীদদের আত্নত্যাগ তুলে ধরে তাঁদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। অনুষ্ঠানে নওগাঁ জেলার ৯ জন শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
নওগাঁ জেলার ৯ জন শহীদ হলেন রাসেল রানা, ফাহমিদ জাফর, বিপ্লব মন্ডল, শাকিল আনোয়ার, আস সবুর, বায়েজিদ বেস্তামী,মাহফুজ আলম শ্রাবন, রায়হান আলী ও রিদওয়ান শরীফ রিয়াদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, নওগাঁ জেলার ৯ শহীদের প্রত্যেকের নাম গেজেটভুক্ত হয়েছে। তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা ও পরিবারগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে।
এসময় অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নূর মোহাম্মদ, শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন, ছাত্র সম্বয়ক আরমান হোসেন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Rp / Rp
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা