ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

পাঁচবিবিতে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক কৃষক মাঠ দিবস


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ৩০-১-২০২৫ দুপুর ৪:৫৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের  খালেক কেঁচো খামারে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আরএমটিপি প্রকল্পের আওতায় সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাত করণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে গতকাল সকাল ১০ টায় মাঠ দিবসে জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পাঁচবিবি উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় বলেন, কেঁচো সার মাটির পিএইচের মাত্রা নিয়ন্ত্রণসহ মাটির বিষক্রিয়া দূর করে । কেঁচো সার ব্যবহার করলে ফসলের উৎপাদন ও গুণাগুণ বৃদ্ধি পায় এবং চাষের খরচ কম হয়। উৎপাদিত ফসলের বর্ণ,স্বাদ, গন্ধ হয় আকর্ষণীয়। ভার্মি ক¤েপাষ্ট´ বা কেঁচো সারে মাটির পানি ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করে এবং বায়ু চলাচল বৃদ্ধি পায়। এ সময় আরও বক্তব্য দেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, সংস্থাটির প্রাণি স¤পদ কর্মকর্তা এ এ জাবির।
এ ছাড়াও মাঠ দিবস অনুষ্ঠানে উক্ত প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, উপকরণ সরবরাহকারী এবং অত্র এলাকার সবজি 
চাষীগণ উপস্থিত ছিলেন।
উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। কৃষক মোঃ এনামুল হক বলেন, তিনি এই সার ব্যবহার করে লাউ চাষ করেছিলেন, এতে গত বারের থেকে ভাল ফলাফল পেয়েছেন। বাজারে আবাদ করা লাউয়ের ভালো চাহিদাও তৈরি হয়েছে। এতে জমিতে রোগবালাইয়ের পরিমাণও কম হয়েছে।

Rp / Rp

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা