ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাগেরহাটে আওয়ামীলীগ সভাপতির অত্যাচার- নির্যাতনের হাত থেকে বাঁচার দাবিতে মানববন্ধন


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২৫ বিকাল ৭:২০

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কিসলুর রহমান খোকন (৫৫) অত্যাচার, নির্যাতন,জমি দখল, মিথ্যা মামলা, চাঁদাবাজি ও  সন্ত্রাসী কার্যক্রমের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ) দুপুরে ইউনিয়নের তুলাতলা নামক স্থানে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন,  আওয়ামী সরকারের শাসনামলে গ্রামের সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে কিসলুর রহমান খোকন। সরকার পতনের পরও তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার নামে বিভিন্ন অপরাধমূলক অসংখ্য মামলা থাকার পরেও বহাল তবিয়তে রয়েছেন । তাকে গ্রেপ্তারপূর্বক এলাকাবাসীর শান্তি নিশ্চিত করার দাবি করেন তারা।
আওয়ামী লীগ নেতা কিসলুর রহমানের অত্যাচারে ক্ষতিগ্রস্ত মোঃ রাসেল খান বলেন, আমার মা মৃতঃ আলেয়া বেগম ও আমার বোন নুসরাতজাহান এবং আমার নিজ নামীয় কবলাকৃত ও স্বত্ব দখলীয় সম্পত্তিতে ২০০০ সাল থেকে আমরা বসবাস করে আসছি। উক্ত জমিতে আমার বসত ঘর, পুকুর, মৎস্য ঘের এবং বিভিন্ন ধরনের গাছপালা ও  মায়ের কবরস্থান রয়েছে। কিন্তু গেল ১লা ফেব্রুয়ারি ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে কিসলুর ৪-৫ জন সন্ত্রাসী উক্ত কাজে বাধা দেয়।  অন্যায়ভাবে জমিজমা দাবী করে ঝামেলা সৃষ্টি করে। আমরা তার অত্যাচার থেকে বাচতে চাই।
আরেক ক্ষতিগ্রস্ত আনছার হাওলাদার বলেন, কিসলুর রহমান খোকন আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে, চাঁদা না দিলে জমি থেকে উচ্ছেদ করবে। এছাড়াও জাফর শেখ এর কাছে থেকে ভুয়া দলিল দিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এই টাকা চাইতে গেলে মিথ্যা মামলা দিয়ে সাত বছর ধরে  হয়রানি করে আসছে। আমরা এই অত্যাচারীর বিচার চাই।
 ৮০ বছরের বৃদ্ধ জয়নাল আবেদীন বলেন, আমার অনেক কষ্টের জমি জায়গা আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলা দিয়ে জোর পূর্বক জমি দখল করে নিয়েছে কিসলু। আমি জমি ফেরত চাই।
স্থানীয় বিএনপি নেতা আতিয়ার রহমান বলেন, ভূমি দস্যু আওয়ামী লীগ নেতা কিসলুর রহমান খোকন আমার ছয় কাঠা জমি দীর্ঘ পনের বছর  জোর করে ভোগ করছে। কিসলুর রহমান খোকনের জন্মের আগে ও এই জমি আমার বাপ খেয়ে আসছে।  জমি আমি চাইতে গেলে মিথ্যা মামলা গুম খুনের ভয় দেখাত। এর বিচার হওয়া উচিত। অভিযুক্ত দৈবজ্ঞহাটি  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কিসলুর রহমান খোকন বলেন, আমি কারও জমি দখল করিনি।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু