ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বিকেএসপি কাপ টেনিসে বিকেএসপি চ্যাম্পিয়ন


এম এস রহমান photo এম এস রহমান
প্রকাশিত: ৬-২-২০২৫ বিকাল ৫:৪৫

আজ বিকেএসপিতে শেষ হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৫। টুর্নামেন্টে বিকেএসপি মোট নয়টি ইভেন্টের  মধ্যে ৭টিতে জয় লাভ করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। 

সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিকোসেপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান তাঁর সাথে উপস্থিত ছিলেন।

বালিকা বিভাগে অনূর্ধ্ব- ১২ ইভেন্টে বিকেএসপির মানভা চ্যাম্পিয়ন ও আসফি রানার-আপ,  অনূর্ধ্ব- ১৪ ইভেন্টে বিকেএসপির ঊশা চ্যাম্পিয়ন ও প্রো টেনিস একাডেমির মাস্তরা আফরিন  রানার-আপ, অনূর্ধ্ব- ১৬ ইভেন্টে বিকেএসপির জান্নাতুল ফেরদৌস চ্যাম্পিয়ন ও নওগাঁ টেনিস ক্লাবের ইয়ানা কোরেশি রানার-আপ, অনূর্ধ্ব- ১৮ ইভেন্টে বিকেএসপির সুবর্না খাতুন চ্যাম্পিয়ন ও মাসুদা অঅক্তার রানার-আপ হন।

বালক বিভাগে অনূর্ধ্ব- ১২ ইভেন্টে বিকেএসপির জুবায়ের চ্যাম্পিয়ন ও মানিকগঞ্জ টেনিস ক্লাবের আল রাফি রানার-আপ,  অনূর্ধ্ব- ১৪ ইভেন্টে বিকেএসপির কাব্য গায়েন চ্যাম্পিয়ন ও সাবির ইসলাম রানার-আপ, অনূর্ধ্ব- ১৬ ইভেন্টে বিকেএসপির তুষার চ্যাম্পিয়ন ও আলিফ রানার-আপ, অনূর্ধ্ব- ১৮ ইভেন্টে বাংলাদেশ টেনিস ফেডারেশনের  জারিফ আবরার চ্যাম্পিয়ন ও রানার আপ ম্: সায়েম রানার আপ এবং বালক দৈত ইভেন্টে বাংলাদেশ টেনিস ফেডারেশনের  জারিফ আবরার ও মো: সায়েম চ্যামিপয়ন এবং বিকেএসপির ছবিদ বড়ুয়া জয় ও মালেক বিন মাহাত রানার আপ হন।  

৫ দিনের এ টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব, ফেডারেশন ও প্রতিষ্ঠানের হয়ে ২৪ টি দলের মোট ১১২ জন তরুণ-তরুণী ৯টি ইভেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো – বাংলাদেশ টেনিস ফেডারেশন, ধানমন্ডি টেনিস ক্লাব, উত্তরা টেনিস ক্লাব, ঢকা ক্যান্টনমেন্ট টেনিস ক্লাব, রাজশাহী টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস কমপ্লেক্স, ঝালকাঠি টেনিস ক্লাব, মেহেরপুর টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব, স্টেশন ক্লাব বগুড়া, বিপিএটিসি-সাভার, মাদারীপুর টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মাগুড়া টেনিস ক্লাব, গোপালগঞ্জ টেনিস ক্লাব, খুলনা টেনিস ক্লাব, ঢাকা অফিসার্স ক্লাব, ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রেশন ক্লাব, গুলশান ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, নাটোর টেনিস ক্লাব ও স্বাগতিক বিকেএসপি।

Rp / Rp

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার