ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সাংবাদিক আবুল হাসনাতের দাফন সম্পন্ন ও পুষ্পমাল্য অর্পণ


ফখরুল ইসলাম.ফেনী জেলা প্রতিনিধি photo ফখরুল ইসলাম.ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ৪:১৬
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক লাখোকন্ঠের সাবেক জেলা প্রতিনিধি আবুল হাসনাত রিন্টুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
 
রবিবার ( ০৯ ফেব্রুয়ারী) ১১ টায় ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নের বক্তার হাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
 
জানাজার পূর্বে আলোচনা করেন, জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি এম এ সাঈদ খান। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
 
জানাজায় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া, সহ সভাপতি এম এ দেওয়ানী, ইয়াসিন আরাফাত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওমর ফারুক ভূঁইয়া, প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন সহ মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী।
 
দাফনকার্য সম্পাদনের পর ফেনী মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
 
রবিবার ( ০৯ ফেব্রুয়ারী)  রাত ১২ টা ১৫ মিনিটের সময় ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক আবুল হাসনাত রিন্টু ।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। তাঁর স্ত্রী, ১ পুত্র ও ৩ মেয়ে রেখে যান। 
 
১৯৮৪ সালের ১ জানুয়ারী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসনাত রিন্টু। তার বাবার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ও মাতার নাম মনোয়ারা বেগম। 
 
তিনি ২০০০ সালে চাঁদগাজী হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। ২০০২ সালে আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি ও পরে ডিগ্রি পাস করেন।
কর্মজীবনে তিনি দৈনিক লাখো কন্ঠের ফেনী জেলা প্রতিনিধি  এবং ফেনী এসকর্ট ইমেজিং সেন্টারের মার্কেটিং অফিসার পদে কর্মরত ছিলেন।
 
সাংবাদিক আবুল হাসনাত রিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।

Rp / Rp

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়

বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় চোরা চালানী মালামাল জব্দ

মহাদেবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মহাদেবপুরে  নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষায় শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ

মহাদেবপুরে জল বায়ুর প্রভাব মোকাবেলায় যুব ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোপান সমবায় সমিতির আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

শুধুমাত্র জিয়া দম্পতির সন্তান হাওয়ায় কোককে হত্যা  করেছে - ফ্যাসিবাদীরা

বাগেরহাট শহরের ২ টি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি