বাগেরহাটে প্রবাসী স্ত্রী লাশ উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় মহিমা বেগম (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ
উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রæয়ারী) সকালে শরোনখোলা উপজেলা
হাসপাতাল থেকে উদ্ধার করে। নিহত গৃহবধু উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের
সৌদি প্রবাসী ইসরাফিল হাওলাদারের স্ত্রী। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট
মর্গে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, বুধবার ভোরে উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের রুহুল
পহলানের পুত্রবধূ মহিমা বেগমকে ¯^জনরা বাড়ীর পুকুর থেকে উদ্ধার করে
শরণখোলা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা তাকে
মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে
আসেন। নিহতের শশুর রুহুল পহলান বলেন, মহিমা বেগম ভোর রাতে প্রাকৃতিক ডাকে
সাড়া দিতে গিয়ে পুকুরে পড়ে যেতে পারে। নিহত মহিমার মাতা মিনারা বেগম
অভিযোগ করে সাংবাদিকদের বলেন, শশুর ও শাশুড়ী নির্যাতন করে তার কণ্যাকে
মেরে ফেলেছে।
শরণখোলা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশফাক
হোসেন বলেন, মহিমা বেগম নামের এক প্রবাসীর স্ত্রীকে মৃত অবস্থায়
হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, গৃহবধুর লাশ উদ্ধারের
ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত
কারণ উদঘাটনের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
Rp / Rp
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত