ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়াইলে পাল্টে গেলো শেখ রাসেল সেতুর নাম


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১৪-২-২০২৫ দুপুর ১২:৫৮

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতারা চিত্রা নদীর ওপর নির্মিত ‘শেখ রাসেল সেতু’ নাম পরিবর্তন করে সেতুটির নতুন নামকরণ করেছেন ‘শহীদ সালাউদ্দিন সেতু’।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েতের নেতৃত্বে চিত্রা নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে নিহত শহীদ সালাউদ্দিনের নামে সেতুর নামকরণ করে ব্যানার টাঙানো হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু, যুগ্ম-আহ্বায়ক নবাব মোল্লাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

নামকরণের ব্যানার টাঙানোর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের দোসরদের নামে নড়াইলসহ বাংলাদেশের কোথাও কোনো স্থাপনা থাকবে না। শহীদ সালাউদ্দিন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের বাসিন্দা। তিনি ২৪ এর জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ২০১৪ সালের ৩০ এপ্রিল শহরের প্রাণ কেন্দ্র চিত্রা নদীর সীমাখালী ফেরিঘাটের ওপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের জুন মাস পর্যন্ত নির্মাণ কাজের সময়সীমা নির্ধারণ থাকলেও তিন মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন হয়। জনগণের চলাচলের সুবিধার্থে উদ্বোধনের আগেই ঐ বছর ১৬ মার্চ সেতুটি খুলে দেয়া হয়। পরের বছর ২০১৮ সালের ১১ অক্টোবর বৃহস্পতিবার সেতু উদ্বোধন করা হয়।

Rp / Rp

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত