ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঢাকার বিভিন্ন সড়কে সিএনজি চালকদের অবরোধ, পুলিশের জরিমানার নির্দেশ বাতিল


মো: আহাদ হোসেন, স্টাফ রিপোর্টার photo মো: আহাদ হোসেন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ১২:৬

মিটারের বেশি ভাড়া আদায়ের অভিযোগে সিএনজি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাতিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সিদ্ধান্তের পর পুলিশের পক্ষ থেকে চালকদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (মিডিয়া ও পাবলিক রিলেশনস) জানান, ফোর স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা বাতিল করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সিএনজিচালিত অটোরিকশার চালকরা মিটারের অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। সেই নির্দেশনার বিরোধিতা করে ঢাকার বিভিন্ন সড়কে আন্দোলনে নামে সিএনজি চালকরা।

রবিবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর শনিরআখড়া, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, রামপুরা, কলেজগেট, আগারগাঁও, মিরপুর, মাজার রোডসহ বিভিন্ন এলাকায় সিএনজি চালকরা সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।

যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, চালকরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকার প্রবেশ ও বাহির পথ বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছে। রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ জানান, সকাল ৭টা থেকেই চালকরা রামপুরা এলাকায় জড়ো হন এবং যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন। একইভাবে কলেজগেট এলাকায়ও সড়ক অবরোধ করা হয় বলে জানান শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম।

ডিএমপি জরিমানার নির্দেশনা বাতিলের পর পুলিশের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

Rp / Rp

কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ -- স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে .... স্বাস্থ্যমন্ত্রী

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী