সুপার কাপের ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
স্পেনীয় সুপার কাপের ফাইনালে আবারও মুখোমুখি দুই ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এবার সৌদি আরবে আরও একটি ‘এলক্লাসিকো’ দেখতে যাচ্ছে ফুটবলপ্রেমীলা। গত আসরেও সুপার কাপের ফাইনাল উঠেছিল এই দু্ই দল। সে আসরে এই সৌদি আরবের আয়োজনেই ফাইনালে রিয়ালকে হারিয়ে নিজেদের রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।
যে কারণে এবারের আসরে নিজেদের ফেবারিট দাবি করেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তিনি রীতিমতো রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিকে হুমকি দিয়ে রেখেছেন।
জাভি বলেন, ‘আমি মনে করি, লিগ ক্লাসিকোতে আমরাই অধিকাংশ ম্যাচে দাপট দেখিয়েছি। আমি এর সাথে গত মৌসুমের ফাইনালের সঙ্গে তুলনা করতে পারি। আমি মনে করি, আমরা তাদের বিপক্ষে দাপট দেখিয়ে খেলতে পারবো এবং ম্যাচটি জিততে পারবো।’
গতকাল বৃহস্পতিবার রাতে রিয়াদের আল আওয়াল পার্ক স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফলে এক দিন পরই রিয়ালের সঙ্গী হলো বার্সা। এর আগে বুধবার রাতে একই ভেন্যুতে ৮ গোলের থ্রিলার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে উঠেছিল রিয়াল।
গতকাল রাতের ম্যাচে বার্সার হয়ে গোল করেছেন পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভানডস্কি ও স্প্যানিশ তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। প্রথমার্ধে গোলশূণ্য থেকে দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে গোল করে দলকে প্রথম লিড এনে দেন লেভানডস্কি। অতিরিক্ত সময়ে (৯০+৩) গোল করে বার্সার জয় নিশ্চিত করে ইয়ামাল।
আগামী রোববার সুপারকোপার শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
স্পেনীয় ফুটবল লিগ ব্যবস্থার আওতায় থাকা ক্লাবগুলোর মধ্যে বড় প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট গুলোতে সফল ক্লাব গুলোর জন্য একটি বার্ষিক ফুটবল প্রতিযোগিতা হিসেবে আয়োজন করা হয় কাপের। টুর্নামেন্টটিতে সবচেয়ে সফল দল বার্সেলোনা। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতেছে তারা।
Admin / Admin
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী