ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপের আহবান স্বরাষ্ট্র উপদেষ্টার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৭-২-২০২৫ বিকাল ৬:১

শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ বিকালে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্টদের এ আহ্বান জানান। 

উপদেষ্টা বলেন, অতীতের তুলনায় শিক্ষার প্রসার ঘটেছে ঠিকই, কিন্তু মান বাড়েনি। এখন শিক্ষা বাণিজ্যে পরিণত হয়েছে। এজন্য আমাদের সবার পাশাপাশি শিক্ষকরাও দায়ী। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু নম্বর বাড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের পাস করালে হবে না, মূল্যায়নে যেন শিক্ষার্থীদের মেধার যথাযথ প্রতিফলন ঘটে। শিক্ষার মানের ক্ষেত্রে কোন আপস করা যাবে না।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বাংলাদেশ অন্যতম প্রধান সমস্যা দুর্নীতি। আর দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারলে দেশ এগিয়ে যাবে। তিনি এসময় শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের দেশের আরো একটি বড় সমস্যা মাদকের বিস্তার। তরুণ ও যুবকরা এতে আসক্ত হচ্ছে। এর বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। তিনি আরো বলেন, শিক্ষাঙ্গনে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এতে করে তরুণ ও যুবকরা মাদক থেকে দূরে থাকবে এবং সৃজনশীল কাজে নিজেদের নিয়োজিত করবে।

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা করে উপদেষ্টা বলেন, এ জেলার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন করা হবে, এজন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। 

ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিঞা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণি ওসমানী, বিশিষ্ট সমাজসেবক ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান টিপু সুলতান, সিরাজদিখান উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, ইছাপুরা ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মো. ওয়াহিদুজ্জামান মিলন প্রমুখ।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা একক ও দলীয় সংগীত পরিবেশন করে। তাছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ঝুড়িতে বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। 

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর