ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-২-২০২৫ বিকাল ৬:২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) বিকেলে বাগেরহাট জেলা জামায়াতের উদ্যোগে শহরতলির মেঘনিতলা বাজারে  এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা জামায়াতের সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাক্ষ মশিউর রহমান। এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ , জেলা জামায়াতের সেক্রেটারী শেখ মোঃ ইউনুস আলী, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মঞ্জুরুল হক রাহাত, অধ্যাক্ষ আব্দুল আলিম, অধ্যাপক ইকবাল হুসাইনম, মল্লিক মিজানুর রহমান, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা শিবিরের সভাপতি মোরশেদ আলম প্রমুখ। এ সময় বক্তারা এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করেন।
বক্তরা বলেন, অর্ন্তবর্তী সরকার ক্ষমতা প্রহণের এতো সময় অতিবাহিত হওয়া পরেও আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। স্বৈরাচারের আমলে গ্রেফতার এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। এ পরিস্থিতিতে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির জোড় দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

Rp / Rp

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত