মাদক সহ ২ ব্যবসায়ী গ্রেফতার
জয়পুরহাট র্যাব ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ২শত পিচ ট্যাপেন্টাডল নামের মাদক সহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার। গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁর বদলগাঁছীর জাহানপুর এলাকার হেলাল হোসেনের ছেলে মোঃ জনি হোসেন (১৯) ও আব্দুল মজিদ মন্ডলের ছেলে মোঃ সিফাত মন্ডল (২৩)।
বুধবার রাতে বদলগাছী থানাধীন থুপশহর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ক্রয়-বিক্রয়ের সময় র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০০ পিচ ট্যাপেন্টাডলসহ তাদেরকে গ্রেপ্তার করে। এসব তথ্য নিশ্চিত করে আজ দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানান, গ্রেপ্তারকৃত জনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সিফাতের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র্যাব ক্যা¤েপর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
Rp / Rp
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান