ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বাগেরহাটের খালে বাঁধ দিয়ে মাছ চাষ : এলাকাবাসির বিক্ষোভ ও মানববন্ধন


বাগেরহাট প্রতিনিধি photo বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৪ বিকাল ৭:৫

বাগেরহাটের মোরেলগঞ্জে রেকড়র্ীয় খালে বাঁধ দিয়ে মৎস্য ঘের করায় পানি চলাচল বন্ধ। ফলে ৩ শতাধিক ফসলী জমি অনাবাদি। বাঁধ কেটে দিয়ে কালভার্ড নিমার্ণের দাবিতে এলাকাবাসির বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

শুক্রবার বেলা ১২ টায় উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের দরগাবাড়ি খালের বাঁধের ওপর এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ গ্রহন করে দুই গ্রামের ৩ শতাধিক কৃষক। 
মানববন্ধন থেকে ভূক্তভোগী কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় থেকে দরগাবাড়ি ২ কিলোমিটার রেকডর্ীয় খালে বাঁধ দিয়ে ব্যক্তিস্বার্থে ২০০৮ সাল থেকে মৎস্য ঘের করে আসছে। যার ফলে পঞ্চকরণ ও খারইখালী দুই গ্রামের ৫ শতাধিক পরিবার বষার্ মৌসুমে জলাবদ্ধতায় সৃষ্টিসহ প্রায় সাড়ে ৩শ’ বিঘা জমিতে আমন ধান, রবি শষ্য ফসল ফলাতে পারছে না। জমি থাকছে বছরের পর বছর অনাবাদি। স্থানীয় কৃষকরা এ দুভোর্গ থেকে রক্ষা পেতে খালের ওপর অবৈধ বাঁধ কেটে দিয়ে পানি চলাচলের জন্য একটি কালভার্ড নিমার্ণের জোর দাবি জানান স্থানীয় সংসদ সদস্য ও উর্দ্ধতন প্রশাসনের প্রতি। 

বিক্ষোভ ও মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন কৃষক সরোয়ার শেখ, লাল চান বাদশা, হানিফ শরীফ, শংকর কুমার বিশ্বাস, আবজাল কাজি, নাসির উদ্দিন হাওলাদার, ইউপি সদস্য মশিউর রহমান, সংরক্ষিত ইউপি সদস্য মোমেনা বেগম, সাবেক ইউপি সদস্য খলিল শরীফ, গিয়াস উদ্দিন হাওলাদার, জালাল শরীফ, সোহেল হাওলাদারসহ স্থানীয়রা। 

এ বিষয়ে পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, জনাসাধারণের চলাচলের জন্য দুই জন সমাজ সেবকের অথার্য়নে দরগাবাড়ি খালে বাঁধ দেওয়া হয়েছিল।

তবে, ওখানে মাছ চাষ করছে কিনা আমার জানানেই। তিনি মৎস্য ঘের ব্যবসার সাথে জড়িত নন। এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার এসএম তারেক সুলতান বলেন, পানি চলাচলের রেকডীয় কোন খালই অবৈধ বাঁধ দেওয়া যাবে না। পঞ্চকরনের খালের বিষয়টি তিনি অবহিত নন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Admin / Admin

বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের সংবাদ সম্মেলন

কক্সবাজারে বিজিবি’র বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ একজন আটক

মহাদেবপুরের ইঞ্জিঃ ফয়সাল আইটি ইটি'র নির্বাচনে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার