ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...


আমির হোসেন, নোয়াখালী জেলা photo আমির হোসেন, নোয়াখালী জেলা
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ২:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাসনাত বিন খায়ের মিঠু নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা সাইমুন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত হাসনাত বিন খায়ের মিঠু বসুরহাট জুবলি রোডের সাবেক মুদি ব্যবসায়ী আবুল খায়েরের ছেলে। তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেবরামপুর ডাক্তার বাড়ি।

আহত সাইমুন কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট এলাকার ভজু চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তিনি বাহার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,২৬/২৭জুন শুক্রবার, রাত আনুমানিক ১২টা ৩০, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনার পর মিঠু ও সাইমুনকে সড়কে পড়ে থাকতে দেখে এক সিএনজি চালক স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন। পরে তাদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসনাত বিন খায়ের মিঠুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইমুন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কখন ও কীভাবে এটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Ahad Hossain / Ahad Hossain

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন