ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সেরা অনুষ্ঠান নির্মাতার পুরস্কার পেলেন মোঃ মোশতাক হোসেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১১:৩৫

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ শ্রেষ্ঠ অনুষ্ঠান নির্মাতা  হিসেবে ভূষিত হলেন মোঃ মোশতাক হোসেন । শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান 'চায়ের চুমুকে, স্পোর্টস অনুষ্ঠান ' খেলার জগৎ ' সমসাময়িক বিষয় ভিত্তিক অনুষ্ঠান ' পরিবর্তন ' সহ বিভিন্ন ধরনের বিনোদন ও  ম্যাগাজিন অনুষ্ঠান এবং ডকুমেন্টারি নির্মান করে দর্শক নন্দিত হয়েছেন মোশতাক । অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম তার হাতে পুরষ্কার তুলে দেন।  অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার। 

এবার বাবিসাস ’২৩-’২৪ আজীবন সম্মাননা লাভ করেন বাংলা সিনমায় মা খ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, কিংবদন্তি মেগা স্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, চিএ নায়ক রুবেল । বিভিন্ন ক্ষেত্রে আরও পুরষ্কার পান- চিএ নায়ক মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ,নায়িকা শবনব বুবলী, চলচ্চিত্র অভিনেতা  শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী, মোঃ ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, অভিনেএী রোমানা ইসলাম মুক্তি, শবনম পারভীন,   অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।


সংগীতে বিশেষ অবদানস্বরূপ সম্মানিত হন- শিল্পী মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি, তসিবা বেগম প্রমুখ। 

উল্লেখ্য, দীর্ঘ ২১ বছর যাবত এটিএন বাংলায় অনুষ্ঠান নির্মাণ করে আসছেন মোঃ মোশতাক হোসেন মাশুক । বর্তমানে তিনি এটিএন বাংলায় ব্যস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছর মোশতাক এটিএন বাংলার শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে পুরষ্কার অর্জন করেছেন।

Rp / Rp

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি