ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে বসতবাড়ীতে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ৪:৩৩

বাগেরহাটে বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে

সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শহিদ মোল্লা। সোমবার (০৩মার্চ) দুপুরে

বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলার চিতলমারী উপজেলার ব্র²গাতির

আমজাদ মোল্লার ছেলে ভুক্তভোগী শহিদ মোল্লা এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষেথেকে শহিদ মোল্লা লিখিত বক্তব্যে

বলেন, গত শনিবার (০১ মার্চ) বিকাল ৫টার দিকে আমার প্রতিপক্ষ জুয়েল শেখ,

মোশারেফ শেখ, আয়ুব শেখ ও গোরাজ মুন্সি নেতৃত্বে ১০/১৫ জন একটি সংঘবদ্ধ দল

বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্রসজ্জিত হয়ে

ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে।

ভুক্তভোগী শহিদ মোল্লা জানান, ঘটনার দিন আমি বাড়িতে কাজ করছিলাম হটাৎ আমি

কিছু বুঝে ওঠার আগে জুয়েল শেখ, মোশারেফ শেখ, আয়ুব শেখ ও গোরাজ মুন্সি

প্রথমে তার দলবল নিয়ে বাড়িতে প্রবেশ করে বাড়ি ভাংচুর শুরু করে।

একপর্যায়ে আমি বাধা দিতে গেলে আমার গলায় ছুরি ধরে জুয়েল শেখ এবং মোশারেফ

শেখ, আয়ুব শেখ ও গোরাজ মুন্সি ঘরের ভিতরে প্রবেশ করে আমার ঘরে ট্রাংকে

নগদ ২লক্ষ টাকা ও সোনার গওনা লুট করে। তখন আমি চিৎকার করলে এলাকার লোকজন

আসতে দেখে তারা ঘর থেকে বের হয়ে আমাদের বসত ঘরে আগুন লাগিয়ে চলে যায়।

ভুক্তভোগী বলেন, “এই বর্বরোচিত হামলার পর আমি চিতলমারী থানায় অভিযোগ

করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা

প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি

জানাচ্ছি। এছাড়া, আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন

সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, কিন্তু এই ধরনের

হামলা ও হুমকি অব্যাহত থাকলে জীবনযাপন কঠিন হয়ে পড়বে। এই ঘটনার সঠিক

বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে ভবিষ্যতে এমন

অমানবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এসময় তাদের পরিবারের নিরাপত্তা এবং ন্যায্য বিচারের জন্য সরকারের কাছে

সার্বিক সহযোগিতা কামনা করেন।

Rp / Rp

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত