ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

কালাইয়ে একই রাতে দুটি বাল্য বিয়ে বন্ধ


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ৫-৩-২০২৫ দুপুর ১২:২৪

জয়পুরহাটের কালাইয়ে একই রাতে দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। গোপন সংবাদের ভিত্তিতে তিনি এ দুটি বিয়ে বন্ধ করে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থদন্ড করেন তিনি। একটি বিয়েতে বরকে ১০ হাজার টাকা অন্য বিয়েতেও বরের বাবাকে ১০ হাজার টাকা করে জরিমান করনে এবং তাদের কাছে থেকে মুছলেখা নেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদরের ধারকি গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আবু হানিফের সাথে কালাই পৌরসভার আকন্দপাড়ার মৃত নজির উদ্দিনের ৮ম শ্রেনির পড়ূয়া মেয়ে (১৪) কালাই সরকারি হাসপাতালের দক্ষিন পার্শে আওলাদ হোসেন তালেুকদারের বাড়িতে বাল্যবিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এবং মেয়ের মাকে মুছলেখা নিয়ে ছেড়ে দিয়েছেন। অপর দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে একটি সনাতন ধর্মের মেয়ে বাল্যবিয়ে অনুষ্টান হচ্ছে। এই গোপন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরের বাবা অমূল্য চন্দ্রকে ১০ হাজার টাকা এবং মেয়ের বাবাকে মুছলেখা দিয়ে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। 
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, একই রাতে প্রায় ২ ঘন্টার মধ্যে বাল্যবিবাহের গোপন সংবাদ আসে। একটি কালাই সরকারি হাসপালের দক্ষিন পার্শে অষ্টম শ্রেনী এক ছাত্রীকে বিয়ে দেয়া হচ্ছে। সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিতে না পাড়ে সেজন্য মাকে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যটি উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে সনাতন ধর্মের বাল্যবিয়ের অপরাধে বরকে ১০ হাজার টাকা এবং মেয়ের বাবাকে মুছলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এরপরেও যদি আইন অমান্য করে মেয়ে দুটিকে বিয়ে দেওয়ার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Rp / Rp

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা