বাগেরহাটে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার
বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর বাস স্ট্যান্ড এলাকায় থেকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি বিল্লো কির্তুনীয়াকে (৪২) গ্রেফতার করেছে র্যাব ৬। মঙ্গলবার (০৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে গ্রেফতার বিল্লো কির্তুনীয়া খুলনার তেরখাদা উপজেলার উত্তর বিবি আজগড়া গ্রামের মহাদেব কির্তুনীয়ার ছেলে।
র্যাব-৬ জানায়, ২০২২ সালের মে মাসে খুলনার তেরখাদা উপজেলার উত্তর বিবি আজগড়া গ্রামের বিল্লো কির্তুনীয়ার বাড়ীতে একই এলাকার ভিকটিম পাওনা টাকা আনতে সে কৌশলে তাকে পানীর সাথে চেতনা নাশক অষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে ও তা ভিডিও ধারন করে রাখে। পরবর্তীতে বিল্লো কির্তুনীয়া ওই ভিকটিমকে ওই নগ্ন আপত্তিকর ভিডিও দেখিয়ে তা প্রকাশের হুমকি দিয়ে ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে ওই নগ্ন আপত্তিকর ভিডিও ভিকটিমের স্বামীর কাছে পাঠিয়ে দেয়। এঘটনায় ভিকটিম গত ৯ জানুয়ারি নিজে বাদী হয়ে বিল্লো কির্তুনীয়াকে আসামি করে তেরখাদা থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও অভিযান কার্যক্রম চলমান রাখে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সদর কোম্পানির আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর বাস স্ট্যান্ড এলাকায় থেকে আসামি বিল্লো কির্তুনীয়াকে (৪২) গ্রেফতার করে। বুধবার(০৫ মার্চ) সকালে আসামি বিল্লো কির্তুনীয়াকে তেরখাদা থানায় হস্তান্তর করেছে র্যাব।
Rp / Rp
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত