ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

জুড়ীতে সয়াবিন তেল মজুদ করায় ভোক্তা অধিকারের জরিমানা


আনোয়ার হোসেন মঞ্জু, জুড়ী  photo আনোয়ার হোসেন মঞ্জু, জুড়ী
প্রকাশিত: ৫-৩-২০২৫ রাত ১১:১৯

মৌলভীবাজার জেলার জুড়ীতে সয়াবিন তেল মজুদসহ নানা অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।  অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

বুধবার ( ৫ মার্চ ) উপজেলার  বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিষ্ঠান, ঔষধের দোকান, ফল, চাউল ও ডিমের আড়ৎসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক  কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি, পাকা মেমো না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, তথ্য গোপন করে সয়াবিন তেল মজুদ, প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ফুলতলা রোডে অবস্থিত মেসার্স দেওয়ানবাগী স্টোরকে ৫ হাজার,  মেসার্স ইউনুস মিয়া ফল ভান্ডারকে ৭ হাজার এবং আব্দুল রহমান ভেরাইটিজ স্টোরকে    ২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রি বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করণে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ১০ বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১

বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি ---মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন  ব্যারিস্টার-অ্যাট-ল

দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

হাতীবান্ধায় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আসামি রাতভর অভিযান শেষে গ্রেফতার

বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত

বরগুনায় ২৬ এ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি  ও পথসভা

মোড়েলগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ  করা হবে -- এমপি ফজলে হুদা

বরগুনা ১ আসনের  এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিলেন সাংবাদিক মীর খাইরুল

বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী খানজাহান আলী দরগাহ মোটেলে অনুষ্ঠিত

মহাদেবপুরে এমপির উপস্থিতিতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত সাধারণের মাঝে খুশির জোয়ার