বাগেরহাটে মৎস্য ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বাগেরহাটের রামপালে মৎস্য ঘের ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন শেখ ওমর ফারুক । বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব সম্মেলকক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাকশ্রী গ্রামের শেখ ওমর ফারুক জানান, উপজেলার বাইনতলা ইউনিয়নে তিনি বিগত ১২/১৩ বছর ধরে মাছ চাষ করছেন। ঘেরের মধ্যে নিজের ৩ একর ২৩ শতাংশ ও বাইরের ৭৭ শতাংশ জমি হারিতে নিয়ে মোট ৪ একর জমি রয়েছে। কিন্তু কয়েকদিন পূর্বে একই গ্রামের মোঃ জিহাদুল ইসলাম স্বপন ঘেরটি জবর দখলের চেষ্টা চালায়। সে আমাকে, আমার বোন মিজানুর বেগমসহ আমার কাজের লোককে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেছে। স্বপন আমাকে হুমকি দিয়ে বলে ঘেরের কাছে এলে তোকে খুন করে ফেলবো। এতে তারা ভয়ে ভীত হয়ে পড়েছেন এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানতে চাইলে মোঃ জিহাদুল ইসলাম স্বপন বলেন, সংবাদ সম্মেলনকারী শেখ ওমর ফারুক আমার আপন ফুফাতো ভাই। এই মৎস্য ঘেরটি ৫আগস্ট এর পূর্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা শহীদ মিয়া করতেন। আমি হারি দিয়ে তার নিকট থেকে নিয়েছে। অভিযোগ কারি ওমর ফারুক সে শহরের মাস্তান এনে আমাকে হুমকি দিয়েছে। এ বিষয়ে সে রামপাল প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছে।
Rp / Rp
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত