ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

জয়পুরহাটের মেয়ে অদ্বিতীর আকাশ জয়


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ৩:৫

জয়পুরহাটের মেয়ে অদ্বিতী সরকার মাত্র ২০ বছর বয়সেই আকাশ জয় করেছে। সে কানাডার আকাশে পাইলট হিসেবে নিজেকে মেলে ধরেছেন। জয়পুরহাট সদর উপজেলার নিভৃত পল্লী পাথুরিয়া গ্রামের বাসিন্দা অপূর্ব সরকার ও মাহবুবা সরকার স¤পতির তিন কন্যা সন্তানের মধ্যে অদ্বিতী সরকার সকলের বড়। 
জানা গেছে, প্রথম থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত জয়পুরহাট শহরের জামান মডেল প্রি-ক্যাডেট স্কুল এন্ড একাডেমীতে শৈশব কাটলেও কার্শিয়াং দার্জিলিং এর হিমালী বোডিং ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন অদ্বিতী সরকার। এরপর কলকাতা জেমস একাডেমিয়া ইন্টারন্যাশনাল স্কুলে ৯ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং সেখানেই ও লেভেল স¤পন্ন করেন। পরে ঢাকার লাল মাটিয়ার লরেট স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ্যমিক এবং এ লেভেল স¤পন্ন করে ২০১৭ সালের ডিসেম্বর মাসে কানাডার ভেনকোভার প্রিন্সিপাল এয়ার ফ্লাইং স্কুল থেকে পাইলট প্রশিক্ষণ গ্রহন করে সেখানেই ইন্সটেকটরের রেটিং করে ৩ বছর পাইলট প্রশিক্ষক হিসেবে চাকুরী করার পর ফার্স্ট অফিসার হিসেবে বিমানে পাইলট হিসেবে যোগদান করেন। এর আগে প্রশিক্ষণ নেওয়ার সময় হঠাৎ করেই বাংলাদেশ থেকে তার পিতার মৃত্যুর খবর যায়। এমতাবস্থায় নিজেকে সামলিয়ে নিয়ে তার মা সহ নিকট আত্নীয়দের উৎসাহে খন্ডকালীন চাকুরী করেই তিনি বিমান চালনায় প্রশিক্ষণ স¤পন্ন করেন। এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অদ্বিতী সরকার। 
অদ্বিতীর মা মাহবুবা সরকার বলেন, ২০১৯ সালে আমার মেয়ে কানাডায় অবস্থান করাকালীন পুরোদমে বিমান চালানোর প্রশিক্ষন নিচ্ছিলো, সে সময় তাকে স্বপ্ন দেখানো বাবা অপূর্ব সরকার ইহলোক ত্যাগ করে। ওই সময় আমি নানা প্রতিকূলতা ডিঙ্গিয়ে মেয়ের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে পিছপা হইনি। এ জন্য সমাজের প্রতি আমার ম্যাসেজ-শত বাধা পেরিয়ে মেয়েরাও পারে আকাশ জয় করতে। তার জ্বলন্ত প্রমান আমার মেয়ে অদ্বিতী। আমার তিন কণ্যার মধ্যে ২য় কল্যা অর্থি দেশের বাইরে ডিরিয়াতে ডাক্তারী পড়ছেন এবং ছোট কণ্যা অণী ভারতের শিলিগুড়িতে এ লেভেলের শিক্ষার্থী। অনেক কষ্ট করে আমি আমার কণ্যাদের সাফল্য অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। অদ্বিতীর সাফল্যে তার ছোট বোন অনি বলেন, লেখাপড়া শেষে কারো মতো যদি হতে চাই, তাহলে সবার আগে আমার বোন অদ্বিতী আপুর মতো হবো তার এমন সাফল্যে শুধু পাথুরিয়া গ্রামের মানুষই নয়, পুরো জয়পুরহাট জেলাবাসী আনন্দিত, খুশি পুরো বাংলাদেশ। জয়পুরহাটের নিভৃত পল্লী থেকে বেড়ে ওঠা মেয়ে অদ্বিতী সরকার আজ বিদেশের আকাশে বিমান নিয়ে ঘুরছেন, এটা ভাবতেও অবাক লাগে। সহপাঠী, পাড়া প্রতিবেশী ও ছোট বেলার সেই স্কুল শিক্ষকদের। ছোট বেলায় লেখাপড়া করা জামান মডেল স্কুল এন্ড একাডেমীর পরিচালক গুলশান আরা জামান বলেন, অদ্বিতী ছোট বেলা থেকেই অদ্বিতী খুব মেধাবী ছিল। সেই সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি মনাও ছিল সে। আমরা তার এমন সাফল্যে আনন্দিত এবং গর্বিত।

Rp / Rp

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা