ফরিদপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা আদায়।
ফরিদপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ
শনিবার দুপুরে ফরিদপুর জেলার কয়েকটি ইটভাটায় অবৈধভাবে মাটি উত্তোলনের মাধ্যমে ইট তৈরির অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ অংশগ্রহণ করে। অভিযানে অবৈধ ভাবে মাটি উত্তোলন এর দায়ে কে কে ইউ ব্রিকসের মালিক খলিফা কামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ফরিদপুরের বেশ কয়েকটি ইটভাটা বিধিবহির্ভূতভাবে নদী ও আশপাশের জমি থেকে মাটি উত্তোলন করছিল। এর ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং নদীভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছিল।
উল্লেখযোগ্যভাবে, অভিযুক্ত ইটভাটাগুলো সরকারি স্লুইস গেটের সংলগ্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করছিল, যা স্থাপনাটির স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তদন্তে দেখা যায়, অভিযুক্ত ইটভাটা কর্তৃপক্ষের সেখান থেকে মাটি উত্তোলনের কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স নেই।
পরিবেশ ও সরকারি স্থাপনার সুরক্ষায় সেনাবাহিনীর নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অবৈধ মাটি উত্তোলনের সত্যতা পাওয়া গেলে মোবাইল কোর্ট বসিয়ে কেকে ইউ ব্রিকসের মালিক খলিফা কামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
Rp / Rp
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত