ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

নকলায় শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৩-২০২৫ বিকাল ৬:৩

শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া ওরেফ লছা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত. আবেদ আলীর পুত্র। শনিবার বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম ও অভিযুক্ত চান মিয়া প্রতিবেশী দাদা-নাতনি সম্পর্ক।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া শিশু প্রতিবেশী নাতনীকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে জনৈক সামছুল হকের ভুট্রা

ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার উদ্যেশে কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে দেয়। এদিকে সংবাদ পরে

শিশুটির মা ভুট্রা ক্ষেতে গিয়ে দেখে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া। তখন মেয়ে মাটিতে কাতরাচ্ছিলেন। পরে চান মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপোষ মিমাংসার চেষ্ঠা করে ব্যার্থ হয়।

শিশুটির মা পরিবারের লোকজনদের সাথে আলোচনা করলে শিশুর বাবা নকলা থানায় এসে লিখিত অভিযোগ করলে রাতেই চান মিয়া (লছা মিয়া) কে গ্রেফতার করেন পুলিশ। রোববার সকালে গ্রেফতারকৃত লছাকে আদালতে প্রেরন করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আমরা সংবাদ পাই পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষন করা হয়েছে। এ সংক্রান্তে থানায় মামলা রুজু হলে অভিযান করে রাতেই অভিযুক্ত চান মিয়া (লছা মিয়া) কে গ্রেফতার করি এবং আজ (রোববার) আদালতে প্রেরণ করি। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাপাতালে প্রেরণ করা হয়েছে।

Rp / Rp

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি