ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটের র‌্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ৪:৩৫

দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্য

বিষয়কে সামনে রেখে বাগেরহাটে র‌্যালী, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস

কর্মীদের নিয়ে অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ

প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসকের

কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক

সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

দিবসটির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে।

জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল ইসলাম ।

সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সঞ্চলনায় অনুষ্ঠিত

আলোচনা সভায় বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির, জেলা

শিক্ষা কর্মকর্তা এস, এম, ছায়েদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ

কামরাজ্জামান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন প্রমুখ। এছাড়াও

বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী রেড ক্রিসেন্ট

সোসাইটি, স্কাউট সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত

ছিলেন।

Rp / Rp

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত