ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে স্থানীয় সরকার শক্তিশালীকরণে মতবিনিময় সভা


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ২:৫৪

বাগেরহাটে সাংবাদিকদের ও নাগরিকদের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সভাকক্ষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) শক্তিশালীকরণে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সাংবাদিক ও নাগরিকদের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, টিবি জানালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোল্লা মাসুদুল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক ডরপ-ইভলভ প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরকার। সাবিক সহযোগিতা ছিলেন ডরপ-ইভলভ দেবাশীষ কুমার ঘোষ। সভায় ঘোষনাপত্র তুলেদনে সিএসও সদস্য মোরেলগঞ্জ সৈব্য ডাকুয়া।
প্রধান অতিথির বক্তব্যে আহম্মেদ কামরুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন, কর্মসংস্থানসহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়াতে ইউনিয়ন পরিষদকেই সিদ্ধান্ত নিতে হবে। খাতওয়ারি বাজেট করাসহ প্রতিটি প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি থাকতে হবে। যত্রতত্র পলিথিন ব্যবহার রোধে বেশি বেশি অভিযান পরিচালনাসহ জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইয়ামীন আলী, এস এস শোহান, শরোনখোলার মাহমুদা বেগম,সুপ্তি বেগম, মোড়েলগঞ্জ উপজেলার খলিলুর রহমান, মংলা উপজেলার রবিউল ইসলাম প্রমূখ।

Rp / Rp

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত