ধর্ষকদের বিচার দাবিতে বাগেরহাটে মহিলাদলে মানববন্ধন
মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে জেলা মহিলাদল।
মঙ্গলবার (১১মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে জেলা মহিলা দলের ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা।
এসময় জেলা বিএনপির সভাপতি সাবেক সভাপতি এম এ সালাম ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, মাগুরাসহ সারাদেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি না দিলে ধর্ষকরা আরো বেপরোয়া হয়ে উঠবে। তাই অবিলম্বে নারী ধর্ষক ও নির্যাতনের বিচার করার জন্য অন্তর্বর্তিকালিন সরকারের প্রতি দাবি জানান তিনি।
Rp / Rp
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত