বাগেরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা
বাগেরহাটে রমজান উপলক্ষ্যে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মমিনুল রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, আসলে বাজার মনিটরিংয়ের বিষয়ে এবং কিভাবে বাজার চলবে তার আইন-কানুন অনেক আগে থেকেই চলমান রয়েছে। কখনো কখনো মোবাইল কোর্ট পরিচালনা করে আইন মানতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আইন করে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য সবচেয়ে বেশি দরকার জনসচেতনতা। প্রয়োজনে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসন এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশরে আয়োজনে মতবিনিময় সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিদুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, ক্যাবের সভাপতি বাবুল সরদার, প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামিম আহম্মেদ, টিবি জানালিস্ট এসোসুয়েসনের সাধারন সম্পাদক মোল্লা মাসুদুল হক, ক্যাবের সাধারন সম্পাদক অরিন্দম দেবনাথ, সাংবাদিক এস এস সোহান, অধ্যাপক হেমায়েত হোনসন খোকন, খুদ্র ব্যাবসাই সমিতির সাধারন সম্পাদক আসলাম মোল্লা, প্রসাদনি ব্যাবসাই সমিতির সাধারন সম্পাদক শেখ মাঈনুল ইসলাম মোস্ত, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক নারগীস আক্তার ইভা, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ ঝিমি মন্ডল, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আজরীন আরবী নওরীন। মতবিনিময়কালে বক্তরা বলেন, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদে বাজারের ভেজাল খাবার,খাবারের মূল্য বৃদ্ধি ও আমদানী রপ্তানীসহ বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণ করতে নিয়মিত বাজার মনিটরিং করা দাবি জানান।
Rp / Rp
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান