ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

কালীগঞ্জে ইউএনও'র সহযোগিতায় শিশু শ্রমিক সজল ফিরল স্কুলে


হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ photo হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ
প্রকাশিত: ১৪-১-২০২৪ দুপুর ১:৯
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের মদন দাসের ছেলে সজল দাস সংসারের অভাবের বোঝা কাঁধে নিয়ে মাসিক ৮ শত টাকা বেতনে কাজ করতো মধুগঞ্জ বাজারে পূজা জুয়েলার্সের সোনা রুপা প্রস্তুতকারক কারখানায়। হঠাৎ একদিন কাজ করা অবস্থায় ইলেকট্রিক মেশিনে সজল দাশের বাম হাতের তর্জনী আঙ্গুল কেটে পড়ে যায়। শিশু সজল দাসের জীবনের এই করুণ কাহিনী গণমাধ্যমে প্রকাশ হলে তা কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এর দৃষ্টিগোচর হয়।
 
পরবর্তীতে তিনি খোঁজ-খবর নিয়ে শিশু শ্রমিক সজল দাস ও তার বাবা মদন দাসকে নিজ কার্যালয় ডেকে পূজা জুয়েলার্স এর স্বত্বাধিকারী ও অন্যান্যদের আর্থিক সহায়তায় প্রায় ৪০ হাজার টাকা  মূল্যের একটি বকনা বাছুর উপহার হিসেবে প্রদান করে ওই পরিবারের পাশে দাঁড়ান। একই সাথে সজল দাসকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেন। সজলকে পুনরায় স্কুলে ভর্তি করার ব্যাপারে  তার বাবাকে পরামর্শ দেন। এ সময় সজল দাসের লেখাপড়ার ব্যাপারে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন। সেই অনুযায়ী পিতা মদন দাস তার শিশু সন্তান সজল দাসকে ছোট ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে ভর্তি করে দেন।
 
সজল এখন নিয়মিত স্কুলে যাই। সজল দাসের পিতা মদন দাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সহযোগিতায় আমার ছেলেটা আবার লেখাপড়ায় ফিরেছে। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, শিশুশ্রম আইনত দণ্ডনীয় অপরাধ। সজল দাসকে পুনরায় স্কুলে লেখাপড়ার সুযোগ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করতে পারায় ভালো লাগছে।
 
 
 

Masum / Admin

বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের সংবাদ সম্মেলন

কক্সবাজারে বিজিবি’র বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ একজন আটক

মহাদেবপুরের ইঞ্জিঃ ফয়সাল আইটি ইটি'র নির্বাচনে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার