ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইবিতে নিরাপদ নদী, নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক পোস্টার ডেমোনস্ট্রেশন কর্মশালা অনুষ্ঠিত


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ১২:২৪
“আন্তর্জাতিক নদী কৃত্য দিবস-২০২৫” উপলক্ষে নিরাপদ নদী, নিরাপদ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক পোস্টার ডেমোনস্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে। এতে নদীর জীবন্ত সত্তা সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি জীববৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর গুরুত্বকে তুলে ধরা হয়েছে। ইনস্টিটিউশন অব ওয়েলবীইং বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। 
এসময় পোস্টারে নদী রক্ষার গুরুত্ব, পানি দূষণের ক্ষতিকর প্রভাব এবং সচেতনতার বার্তা তুলে ধরা হয়। এছাড়াও নদীর দুষণ রোধ এবং পরিষ্কার পানির অধিকার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বুড়িগঙ্গা নদীর তীরে এ সচেতনতামূলক পোস্টার ডেমোনস্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে ইনস্টিটিউশন অব ওয়েলবীইং বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার বরনী দালবত বলেন, প্রতিদিন হাজার হাজার টন কার্বন ডাই-অক্সাইড বায়ু মন্ডলে ছাড়ি তার একটি বড় অংশ নদী শোষণ করে এবং এই কার্বন ডাই-অক্সাইড সাগরে মিশে যাচ্ছে। আবার বিপরিতভাবে নদী কার্বন ডাই-অক্সাইড পরিবেশে ছেড়ে দিচ্ছে যার মাধ্যমে কার্বন ডাই-অক্সাইডের একটি ভারসাম্য তৈরি হচ্ছে যা ফসল ফলানো, বায়ু মন্ডল শীতল করা এবং কার্বন চক্র ঠিক রাখতে ভূমিকা রাখছে।
এছাড়া নদী থেকে আমরা নানা ধরনের মাছ পাই। যার মাধ্যমে আমাদের প্রাণীজ আমিষের একটি বড় অংশ পূরণ হয়। অপরদিকে জলবায়ু বিপর্যয় প্রতিরোধে নদীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সুপেয় পানি নিশ্চিত করতে, পানির স্তর ধরে রাখতে এবং বৃষ্টিপাত স্বাভাবিক রাখতে নদীর ভূমিকা আছে।
তিনি আরও বলেন, ঢাকার চারপাশে যে নদীগুলো আছে তা দখল, দূষণ ও ভরাটের কারণে সেগুলো আজ বিপন্ন। এই নদীগুলো দূষণের আরও একটি অন্যতম কারণ হল প্লাস্টিক বর্জ্য। প্রতিদিন নগরবাসী হাজার হাজার প্লাস্টিক বর্জ্য নানাভাবে নদীতে ফেলছে। এই দূষণ প্রতিরোধে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ প্রায় শতাধিক লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে সচেতন করে এবং নদী রক্ষার জন্য সকলকে আহ্বান জানায়।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত