ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

শহীদ বিশালের বাড়ি পরিদর্শন করলেন পাঁচবিবির নবাগত ইউএনও


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ১:৫৮

জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জয়পুরহাট শহরে মৃত্যবরণ করা শহীদ বিশালের বাড়ি পরিদর্শন করেন নবাগত পাঁচবিবির উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। 
গতমাসে উপজেলা প্রশাসনের অর্থায়নে ২'রুম বিশিষ্ট সেমি-পাকা একটি বাড়ি শহীদ পরিবারের নিকট হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মহোদয়। গতকাল ইউএনও শহীদ বিশালের বাড়ি যান। এসময় তিনি শহীদ বিশালের আত্নার মাগফেরাত কামনা করেন ও পরিবারের অন্য সদস্যদের খোঁজ খবর নেন। নবাগত ইউএনওর সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) বেলায়েত হোসেন, ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী। 
গত ৪ আগষ্ট/২৪ জয়পুরহাট শহরের পাঁচুরমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে মোঃ নজিবুল সরকার বিশাল শহীদ হয়। ফ্যাসিষ্ট হাসিনা সরকার হটাও আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ বিশাল উপজেলার রতনপুর গ্রামের সেলোমেশিন মিস্ত্রী আব্দুল মজিদুল সরকারের বড় ছেলে। শহীদ বিশাল পাঁচবিবি নাকুরগাছি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে একাদ্বশ শ্রেণীর ছাত্র ছিল।

Rp / Rp

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা