ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইবিতে বিশ্ব সমাককর্ম দিবস উদযাপন


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৮-৩-২০২৫ রাত ১০:৩৬

প্রজন্মের বন্ধনের মধ্য দিয়ে বিশ্ব মানবতার কল্যাণ’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে এই র‌্যালি করা হয়।দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে সংক্ষিপ্ত সভা করে। সভা শেষে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম পালন করেন।এসময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম, বিভাগটির সভাপতি আসমা সাদিয়া রুনা ও বিভাগটির শিক্ষক হাবিবুর রহমান ও শ্যাম সুন্দর সরকার। এছাড়াও বিভাগের শিক্ষার্থীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, মানব ইতিহাসে মানবের বিচরণ ঘটে হজরত আদম ও হাওয়ার (আ.) মাধ্যমে। সেখান থেকেই মানব ইতিহাসের শুরু। আগে আমাদের বাবা-মা-ভাই-বোন মিলে পরিবার তৈরি হয়। এর মাধ্যমেই সমাজ তৈরি হয়। আল্লাহ ঈদ, জুমার মাধ্যমে একটি সমাজের মিলন ঘটিয়েছেন। আবার পবিত্র হজের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের মিলন ঘটিয়েছেন। তবে এখন পূর্বের যৌথ পরিবার ব্যবস্থা হ্রাস পেয়েছে। তবে এর মাধ্যমে সামাজিক বন্ধন ভেঙে যায়নি। আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা সকল স্থরের মানুষের মাঝে পৌছে দিতে হবে। তাহলে আমাদের সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন হবে।

 

বিভাগের সভাপতি সাদিয়া সুলতানা রুনা বলেন, আমি র‍্যালিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই থিমকে সামনে রেখে আমাদের প্রজন্মের গ্যাপ পূরণ করে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে। এতে আমাদের সমাজ শক্তিশালী হবে। সমাজের মানুষের মাঝে সম্পর্ক মজবুত হবে

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত