বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়; আদায়কৃত টাকাসহ দুই চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ
রাজধানীর কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় আদায়কৃত টাকাসহ দুই চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ পারভেজ (৩০) ও ২। মোঃ তছলিম (৪৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে উত্তোলিত চাঁদার ছয় হাজার একশত টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ মার্চ ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ০২:৪৫ ঘটিকায় কোতয়ালী থানাধীন বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে থানার একটি টহল টিম সংবাদ পায়, কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজের নিচে ট্রাক স্ট্যান্ড এলাকায় কতিপয় চাঁদাবাজ ভয়-ভীতি দেখিয়ে কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ ও ভ্যান গাড়িসহ বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পারভেজ ও মোঃ তছলিমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ২/৩ জন চাঁদাবাজ কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত মোট ছয় হাজার একশত টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ বাবুবাজার ব্রিজের নিচে ট্রাক স্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যান, ট্রাক, মিনি ট্রাক, পিকআপ ও ভ্যান গাড়িসহ বিভিন্ন যানবাহন হতে ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক চাঁদাবাজদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
Rp / Rp
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী