ইবিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সংগে ভিসির ইফতার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিক, বিভিন্ন ছাত্র সংগঠন, শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি থানার কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের নিয়ে এক বিশেষ ইফতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার উদ্যোগে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়।ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য অংশীজনরা।অনুষ্ঠানে উপস্থিত ছাত্র সংগঠনের নেতারা পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “পবিত্র রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এটি মানুষকে ন্যায়পরায়ণ হতে সাহায্য করে ও খারাপ কাজ থেকে বিরত থাকার অনুপ্রেরণা দেয়। এই ইফতার আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়কে বৈষম্যহীন, মাদকমুক্ত ও বহিরাগত মুক্ত রাখার প্রচেষ্টা।”ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা পারস্পরিক ঐক্য বজায় রেখে কাজ করলে, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করতে পারবে।”বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “সব ছাত্র সংগঠন একসঙ্গে ইফতার করছে—এমন দৃশ্য আমার চাকরি জীবনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগে দেখিনি। এটি যদি অব্যাহত রাখা যায়, তাহলে ইবি বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য রোল মডেল হয়ে উঠবে।”ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয় ও দেশ গড়ার ক্ষেত্রে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। রমজান মাস ধৈর্য, সহমর্মিতা ও পরস্পরের দুঃখ-দুর্দশা অনুভব করার শিক্ষা দেয়। এই আয়োজনের উদ্দেশ্যই হলো—বরকতময় এই মাসে আমরা যেন এক হৃদয়ে মিশে যেতে পারি।”
বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ অংশীজনদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা