ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাগেরহাটে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ৪:১৬

বাগেরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক , কেয়ারটেকার

ফিল্ড সুপার ভাইজার সহ সকল জনবল ৫ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন,

বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করছেন শিশু ও গণশিক্ষা কার্যক্রমের

শিক্ষকবৃন্দ।

রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাট খুলনা মহাসড়কে বাগেরহাট

কোর্ট চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে

এক বিক্ষোভ মিছিল করে প্রধান উপদেষ্টা বারবর বাগেরহাট জেলা প্রশাসকের নিকট

স্মারকলিপি প্রদান করেন।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের বাগেরহাট জেলা

সভাপতি মাওলানা বশিরউদ্দিন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের বাগেরহাট জেলার

সাধারণ সম্পাদক মাওলানা মো: মশিয়ার রহমান, মোংলা উপজেলা প্রতিনিধি হাফেজ

মাওলানা মহিবুল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি মাওলানা জাহিদুল ইসলাম,

কচুয়া উপজেলা প্রতিনিধি মাওলানা আঃ কুদ্দুস প্রমুখ।

মানববন্ধন বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রায়

৭৪ হাজার শিক্ষক চাকরি করেন। যেখানে ২৪ লক্ষ লক্ষ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেন। আমরা

এই তিনমাস বেতন পাইনা। আমরা মাত্র ৫ হাজার টাকা বেতন নিয়ে সংসার চালায়

কিন্তু এই তিনমাস বেতন না পেয়ে দূর্বিষহ জীবন অতিক্রম করছি। আমরা চাই

ঈদের আগে আমাদের বেতন ও বোনাস সরকার যেন পরিশোধ করেন।

তারা আরো বলেন, আমাদের প্রকল্পটি আউটসোর্সিং এর আওতায় নেওয়া হয়েছে

অনতিবিলম্ব এটা বাতিল করে রাজ¯^ভূক্ত করতে হবে।সকল জনবলকে স্কেল ভূক্ত

করার সাথে সাথে বেতন বৃদ্ধির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বাগেরহাট খুলনা সড়কে এক বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ 

মিছিল শেষে প্রধান উপদেষ্টা বরাবর বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল

হাসান এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু