আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরতান মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত- স্থানীয় সরকার উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, " সম্মিলিতভাবে ঈদকে উদ্যাপনের লক্ষ্যে আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরতান মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত; সুলতানী আমলের মতো ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি থাকবে ঈদ মেলা।"
আজ(রবিবার) নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর বুড়িগঙ্গা হলে "আগারগাঁওস্থ পুরাতন বাণিজ্য মেলার খালি জায়গায় পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা" শেষে উপদেষ্টা তাঁর অফিসকক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের কথা মনে পড়ে? সুলতানী আমল এর ঐতিহ্যকে ধারণ করে এবারের ঈদটা উদযাপিত হোক নতুনভাবে। শুধুমাত্র ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক ঈদ আনন্দ না হয়ে, এবারের ঈদ কাটুক সমবেতভাবে। উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই নতুন সম্মিলিত ঈদ উদ্যাপনে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তিনি।
এছাড়াও ঈদের জামাত শেষে ঈদকে আরো প্রাণবন্ত করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সময় স্বল্পতার কারণে এবার সারাদেশে একযোগে এই ঈদ আনন্দ র্যালি, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও আগামীতে সারাদেশে একযোগে এমন ঈদ আনন্দ উদযাপনের কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কেন্দ্রীয় ঈদগাহে প্রতিবারের মতোই প্রধান জামাত হবে; পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধানে আরেকটি ঈদ জামাতসহ আনন্দ উদ্যাপন নতুন আঙ্গিকে পালন করা হবে।
প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Rp / Rp
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী