ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ১১:৪৯

কুষ্টিয়ার মিরপুরে হত্যা মামলায় জাসদ নেতা ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুমিয়া খানম এ রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা আমবাড়িয়া গ্রামের মৃত মাহাবুবুল হক বুলু বিশ্বাসের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলন, মৃত জুলমত আলীর ছেলে জসিম উদ্দিন বুড়ো, মৃত ইলিয়াস হোসেন খেদ আলীর ছেলে এখলাস আলী, বিল্লাল হোসেনের ছেলে মুরাদ আলী, আশান আলীর ছেলে মাহাবুল হোসেন, বাবর আলী বাবুর ছেলে রাশেদুল আলী, রবিউল ইসলামের ছেলে ওয়াসিম আলী, মৃত মসলেম মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম ও শুপুকুরিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন শিলু। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ জানুয়ারি পল্লি চিকিৎসক লুৎফর রহমান সাবু (৫০) মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাচ্ছিলেন। তিনি আমবাড়িয়া ঈদগাহের কাছে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা সাবুর মোটরসাইকেল গতিরোধ করে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


এ ঘটনায় সাবুর ছোট ভাই হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত দিনে এ মামলার ৯ জনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দেন।
নিহত লুৎফর রহমান সাবু মিরপুরের আমবাড়িয়া গ্রামের মৃত অজিত মোল্লার ছেলে। তিনি মিরপুর উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেন। 


আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বলেন, পল্লি চিকিৎসক সাবুকে কুপিয়ে হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত