ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

সন্দ্বীপের রহমতপুর বেড়ীবাঁধ এলাকা পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৩-২০২৫ বিকাল ৬:৫৭

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সন্দ্বীপের রহমতপুর বেড়ীবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের চলমান তীর রক্ষা বাঁধের কাজ, বাঁধ পুনর্বাসন, রেগুলেটর পুনর্বাসন ও রেগুলেটর নির্মাণ, ভূমি পুনরুদ্ধারসহ দ্রুততার সাথে বাস্তবায়ন করতে হবে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ দুপুরে চট্টগ্রাম জেলার সন্দ্বীপের পানি উন্নয়ন বোর্ডের রহমতপুর বেড়ীবাঁধ এলাকার পোল্ডার নং ৭২ -এর সমাপ্ত প্রকল্প এবং রহমতপুর এলাকায় চলমান কাজ পরিদর্শনকালে বলেন, তীর রক্ষা বাঁধের জন্য প্রকল্পও আছে, অর্থ বরাদ্দও দেয়া আছে। সুতরাং বর্ষা আসার আগেই সন্দ্বীপের রহমতপুর বেড়ীবাঁধ এলাকার ১২.৩৪ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, তীর রক্ষা বাঁধের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রকার গাফিলতি পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে উপদেষ্টা রিজওয়ানা হাসান সন্দ্বীপের উড়িরচর-সহ নদী ভাংগন কবলিত এলাকায় বৃহৎ পরিসরে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের চীফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার বড়ুয়া,চট্টগ্রাম অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী খ, ম, জুলফিকার তারেক ও নির্বাহী প্রকৌশলী তানজির সাইফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে উপদেষ্টা রিজওয়ানা হাসান আজ (সোমবার) সকালে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া(সীতাকুণ্ড)-গুপ্তছড়া (সন্দ্বীপ)নৌপথে ফেরি সার্ভিস ও ফেরীঘাট উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, আজকের দিনটি সন্দ্বীপবাসীর জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজকের এই ফেরি চালুকরণের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের আনন্দ দেখে আমাদের আরো বেশী ভালো লাগছে। তিনি বলেন, সন্দ্বীপবাসী আর যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে থাকবে না, সমগ্র দেশের সাথে সন্দ্বীপও এগিয়ে যাবে।

Masum / Masum

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত