ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

বাগেরহাটে সেচ নালা ও লবন পানি পরিশোধনাগার কাজের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১-২০২৪ দুপুর ৩:০
বাগেরহাটের মোরেলগঞ্জে সেচ নালা ও লবন পানি পরিশোধনাগার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার হোগলাবুনিয়া গ্রামে সেচ নালা ও দৈবজ্ঞহাটি ইউনিয়নের সেলিমাবাদ ডিগ্রি মহাবিদ্যালয় এলাকায় পানি শোধনাগারের নির্মান কাজ উদ্বোধন করা হয়।  
এসময়, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ মাহ-ই-আলম বাচ্চু, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. তারেক সুলতান, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা, দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুর রহমান মল্লিক, হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকরামুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
প্রকল্প সূত্রে জানাযায়, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন ও বাংলাদেশ সরকারের অর্থায়নে, ইউএনডিপি এবং ইউএনসিডিএফ এর কারিগরিসহায়তায় স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ(লজিক) প্রকল্পের অধীনে এই সেচ নালা ও লবন পানি পরিশোধনাগার নির্মান করা হচ্ছে। দৈবজ্ঞহাটি ইউনিয়নের সেলিমাবাদ ডিগ্রি মহাবিদ্যালয় সুপেয় পানির চাহিদা মেটানোর জন্য নির্মানাধিন এই প্লান্ট থেকে প্রতিদিন ১২ হাজার লিটার সুপেয় পানি উৎপাদন হবে। যার মাধ্যমে ৫‘শ পরিবার ও বাজার এলাকার হোটেল-রেষ্ট্রুরেন্ট, মসজিদ ও দোকান পাটে পানি সরবরাহ করা হবে। হোগলাবুনিয়া এলাকায় নির্মিতব্য সেচ নালা দিয়ে ১০ একর জমিতে বছরে ১হাজার ৫‘শ কৃষক দুইবার ফসল উৎপাদন করতে পারবেন।

Masum / Masum

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ