ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

বাগেরহাটে হাসপাতালের রোগী ও কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১-২০২৪ দুপুর ৩:৩
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের রোগী, চতুথর্য শ্রেনির কর্মচারী, অবৈতনিক কর্মচারী ও খন্ডকালীন কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) রাতে বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়।
হাসপাতালের পুরোনো ভবনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।
 
ডিপিএফ, বাগেরহাটের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে এসময়, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, কনসালটেন্ট ডা. এসকেন্দার, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, ডিপিএফের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংবাদিক ও ডিপিএফ সদস্য মোঃ কামরুজ্জামান, ডিপিএফ সদস্য শেখ আসাদ, তিথি দেবনাথ, সোমা আক্তার, সাংবাদিক মামুন আহমেদ, এসএস শোহানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রচন্ড শীতে কম্বল পেয়ে সন্তোস প্রকাশ করেছেন উপকারভোগীরা।
 
ডিপিএফ, বাগেরহাটের সভাপতি বাবুল সরদার বলেন, ডিপিএফ সব সময় মানুষের কল্যানে কাজ করে।জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা রোগী ও কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করলাম।ভবিষ্যতেও মানুষের কল্যানে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Masum / Masum

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ