বটিয়াঘাটায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত
গতকাল ২৬ শে মার্চ ২০২৫ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন গল্লামারি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালনের শুভ সূচনা করেন। এছাড়া সকাল ৯ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নি, সহকারী কমিশনার ভূমি শরীফ শাওন, অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার, অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা আবুবক্কার মোল্লা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন মন্ডল সহ সকল মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না