ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

আজকের শিশুরা আগামীদিনের জাতির শ্রেষ্ঠ সম্পদ- উপদেষ্টা শারমীন এস মুরশিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৩-২০২৫ রাত ১০:৫৭

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশুরা আগামীদিনের জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের লেখাপড়া, তাদের কর্মজীবনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। তিনি বলেন, শিশুরা বিভিন্ন বিষয়ে লেখাপড়া শিখে বড় হয়ে জ্ঞানে-গুণে সমৃদ্ধ হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে।

 তিনি আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেব অধিদপ্তর কর্তৃক আয়োজিত তেজগাঁও সরকারি শিশু পরিবারের শিশুদের ঈদ উপহার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন তেজগাঁও সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক ঝর্ণা জাহিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার আমন্ত্রিত কর্মকর্তা বৃন্দ, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এ অনুষ্ঠানে সারাদেশে ৮৪ টি সরকারি শিশু পরিবারের বালক,বালিকা এক হাজারের অধিক শিশু জুম প্লাটফর্মে সংযুক্ত হয়ে এক হাজারের অধিক শিশু একসাথে ইফতার করেন এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, বরিশালের শিশু পরিবারের শিশুরা তাদের অভিমত ব্যক্ত করেন এবং এ সরকারের নতুন নতুন উদ্যোগকে ধন্যবাদ জানান। শিশুরা পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর ঈদ উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি হয়।

উপদেষ্টা শিশুদের সাথে কথা বলেন, তাদের লেখাপড়া, সুচিকিৎসার খোঁজখবর নেন। শিশুদের সাথে ইফতার করেন ও ঈদ উপহার সামগ্রী প্রদান করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন । পরে তিনি সরকারি শিশু পরিবারের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

Masum / Masum

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত