কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা ও ছেলের মৃত্যু
ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছেলের। কুষ্টিয়া বাইপাসে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী মা–ছেলের মৃ''ত্যুর ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,২৮ মার্চ শুক্রবার সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
মায়ের কোলে বসে আড়াই বছরের আহনাফ কুষ্টিয়ায় ফিরছিল, মোটরসাইকেল চালাচ্ছিলেন তার বাবা। আজ শুক্রবার ভোরে বগুড়া থেকে তাঁরা রওনা দিয়েছিলেন। প্রায় দেড় শ কিলোমিটার পথ নিরাপদে আসেন তাঁরা। বাড়ি পৌঁছানোর মাত্র পাঁচ কিলোমিটার দূরে ঘটল দুর্ঘটনা। নিমিষেই পরপারে চলে গেল আহনাফ ও তার মা। তার বাবাও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নিয়েছে।নিহত আহনাফ ইতি খাতুন (২৬) ও আবদুল কাদের(রাজু) তাঁদের বাড়ি কুষ্টিয়া শহরের গোসালা সড়কে। আবদুল কাদের(রাজু)বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে আবদুল কাদের মোটরসাইকেলে স্ত্রী–সন্তানকে নিয়ে কুষ্টিয়া শহরের বাড়িতে ফিরছিলেন। ভোরে তাঁরা বগুড়া থেকে রওনা হন। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরের প্রবেশমুখ ত্রিমোহনী মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলে আহনাফ ও তার মা ইতি খাতুনের মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশাররফ হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক নারী ও এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা ঈদের ছুটিতে বগুড়া থেকে কুষ্টিয়া শহরে বাড়ি ফিরছিলেন।ঘাতক ড্রাইভার পালিয়েছে।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা