ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

আমরা যেনো জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ এবং আহতদের ভুলে না যাই - স্থানীয় সরকার উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৩-২০২৫ বিকাল ৭:৫৪

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, "আমরা যেনো জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ এবং আহতদের ভুলে না যাই, তাঁদের আত্নত্যাগের বিনিময়ে এবারের ঈদ নতুনভাবে পালিত হচ্ছে; সুলতানী আমলের ঈদকে কেন্দ্র করে শতবর্ষের ইসলামী ঐতিহ্যকে(ঈদ আনন্দ মিছিল ও ঈদ আনন্দ মেলা) পুনরুজ্জীবিত করা হয়েছে।"

 

আজ(সোমবার) মানিক মিয়া এভিনিউতে ঈদ আনন্দ মিছিল শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

 

উপদেষ্টা আরো বলেন, আগামীদিনে প্রতি বছর আমরা বৃহৎ পরিসরে সমবেতভাবে দেশব্যাপী ঈদ আনন্দ উদযাপন করবো। ঘরে বসে টিভি দেখে ঈদকে শুধু পরিবার কেন্দ্রিক না করে, সম্মিলিতভাবে ঈদ আনন্দ মিছিল, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে একসাথে সুখ-দুঃখ ভাগ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠানে বক্তব্য শেষে আসিফ মাহমুদ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দুই দিনব্যাপী আয়োজিত ঈদ আনন্দ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।

 

এর আগে উপদেষ্টা আগারগাঁওস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরাতন মাঠ) ঈদের জামাত শেষে সুলতানী আমলের ইসলামী ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। ৪০০ বছরের পুরনো ঐতিহ্য এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ আনন্দ মিছিলটি পেয়েছে আরও বর্ণিল রূপ। ঈদ আনন্দ মিছিলটি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে খামারবাড়ি মোড় দিয়ে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। ঈদ আনন্দ মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়।

Rp / Rp

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত