ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনায়, আটক ১৭ জন কারাগারে


আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ১৭ জন কারাগারে গ্রেপ্তারকৃতরা

বাগেরহাটের কচুয়ায় গ্রেপ্তার হওয়া এজাহারনামীয় এক আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে।  

বুধবার (০২ এপ্রিল) সহকারী উপ পরিদর্শক (এএসআই) রাকিব বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের নামে মামলা করেছেন।

এর আগে মঙ্গলবার (০১ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার গজালিয়া ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে রাতভর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত বিএনপির ১৭ জনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদ কবিরের নেতৃত্বে গজালিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজী ও মারধর মামলার আসামি একলাছ শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

স্থানীয় গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিকদার জাকির হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এ হামলা করে বলে দাবি করে স্থানীয়রা।  

অতর্কিত হামলায় এসআই আহমেদ কবির, এএসআই রাকিব মোল্লা ও কনস্টেবল মো. জাহিদুর রহমান এবং রঞ্জন বিশ্বাস আহত হয়।

পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে, ১৭ জনকে আটক করে। আটকরা হলেন- মো. রিয়াজ শেখ (২৫), মো. আমিনুল হক (২৮), মো. হেমায়েত মোল্লা (৫২), মো. সাব্বির শেখ (১৯), মো. সোহাগ শেখ (২৩), মো. রবিউল ইসলাম (২৭), আমিরাত হোসেন লিজন (২০), মো. সাকিব শেখ (১৮), মো. ইবাদুল সিকদার (২৬), মো. আবুল খায়ের সুইট (৪১), মো. ওমর ফারুক (৩৯), মো. শাওন আকন (২১), মো. জনি শেখ (১৮), মো. রাফি সিকদার (২১), মো. ইয়ার হোসেন (৩২) ও মো. রিয়াজুল ইসলাম (২৯)। এরা সবাই বিএনপির স্থানীয় নেতাকর্মী। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এখলাছ শেখ গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান বলেন, এজাহারনামীয় আসামি এখলাছ শেখকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে। ওই আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা হামলা করে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়। বুধবার (০২ এপ্রিল)বিকেলে আটকদের নামে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়ে। এ মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু