ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন পুড়ে গেছে জেনারেটর বগি


আবু নাইম, শ্রীপুর প্রতিনিধি  photo আবু নাইম, শ্রীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-৪-২০২৫ বিকাল ৬:৭

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে লাগা আগুন ২৩ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ট্রেনের জেনারেটর বগি পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বেলা ১১টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মহুয়া ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, ‘শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের জেনারেটর বগিতে আগুন লাগে। এরপর ট্রেন থামিয়ে সব যাত্রীদের নামতে সুযোগ করে দেওয়া হয়। স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে জেনারেটর বগি পুড়ে যায়।’

মহুয়া ট্রেনের সহকারী লোকো মাস্টার চালক আজিজুল রহমান বলেন, ‘ট্রেনটি যখন সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছে এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা আগুন বলে চিৎকার শুরু করে। তখন আমি ট্রেনের গতিরোধ করে ট্রেনটি থামিয়ে দিই।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৩ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের সময় আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আগুন অনন্য বগিতে যেন ছড়িয়ে না পড়ে।’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়ে জেনারেটরের অতিরিক্ত হিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Rp / Rp

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ