রাঙ্গামাটিতে বিজিবির সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বিজিবি সদস্যদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন সদর, মারিশ্যা ব্যাটালিয়নের অধীনস্থ সাজেক বিওপি এবং রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেছেন। এ সময় মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার এবং সংশ্লিষ্ট সেক্টর ও ব্যাটালিয়নের কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল ২০২৫) সকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে পৌঁছান। সেখানে তিনি বৃক্ষরোপন করেন এবং সেখানে বিজিবিতে কর্মরত সকল পর্যায়ের অফিসার ও অন্যান্য পদবীর সৈনিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। ঈদের ছুটি ভোগ না করে নিজ পরিবার-পরিজন থেকে দূরে থেকে দেশ মাতৃকার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বাঘাইহাটের স্থানীয় হেডম্যান ও কারবারীদের সাথে মতবিনিময় করেন।
অতঃপর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি'র মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ সাজেক বিওপি পরিদর্শন করেন এবং বিওপিতে কর্মরত সৈনিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
পরবর্তীতে দুপুরে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি'র রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তরে পৌঁছান এবং বৃক্ষরোপণ করেন। পরে রাঙ্গামাটি সেক্টরে কর্মরত সকল পর্যায়ের বিজিবি সদস্য ও স্থানীয় বেসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেন।
Rp / Rp
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী